Saturday, 24 February 2018

 বেইমান

মানিক দেবনাথ 

               গুপ্তিপাড়া, হুগলি 


ঘাম বেয়ে ঝরে পড়া ঠিকানায়
নীলচে আকাশ পায়
টুকরো টুকরো ভালোবাসা ৷
তেজপাতার গন্ধে,
আর একবার মিলিয়ে নেই ওকে ৷

সিঁড়ির নীচে পড়ে থাকা প্রেমপত্র,
ফুলসজ্জা লেপের ভেতর ৷

রাত তিনটে,
এখনো ফেরোনি তুমি ৷

তবুও গভীর রাতে কাতুকুতু দেয়,
অন্তরঙ্গ হাসিটা ৷






No comments:

Post a Comment