বিবেক পত্রিকা
সম্পাদকীয়জিন্দাবাদ, মূর্দাবাদ, মতবাদ, অপবাদ সবকে বাদাবনে ঘুম পাড়িয়ে দিয়ে আসুন এক নতুন 'কবিবাদ' প্রচার করি ৷ জানি এরজন্য অনেক অপমান আসবে --(অপবাদ) ৷ অনেক মতামত আসবে -- (মতবাদ) ৷ অনেক সমর্থন আসবে -- (জিন্দাবাদ) ৷ অনেক বিরোধিতা আসবে -- (মূর্দাবাদ) ৷ তবুও আসুন না একে অপরের হাত ধরাধরি করে নবীন-প্রবীন, প্রবীন-নবীন একাকার, এককাট্টা হয়ে যাই ৷ অন্য কোনো বাদকে ঘাড়ে না চাপিয়ে আসুন সবাই নতুন ভাবধারার কবিবাদের প্রচার করি ৷
সঞ্জয় দাস
সম্পাদক, 'বিবেক'
প্রচ্ছদ :- শিহরেন্দু ভূঞা

No comments:
Post a Comment